আমিই পারি
হ্যাঁ। হ্যাঁ।
আমিই পারি ।
আমিই পারি তোমার জন্য মেঘ ঝরানো বৃষ্টি হতে।
আমিই পারি তোমার বুকে মুখ লুকিয়ে কান্নার জল মুছে নিতে।
আমিই পারি তোমার কাছে সব আনন্দ উজাড় করে ঢেলে দিতে ।
আমিই পারি তোমার জন্য, পাহাড় সমান অভিমানে চুপটি করে বসে থাকতে।
আমিই পারি রাত বিরেতে কোমর বেঁধে ঝগড়া করতে।
আমিই পারি তোমার যত গোপন ব্যথার সঙ্গী হতে।
আমিই পারি তোমার কাছে সহজ হয়ে অপারগতা মুছিয়ে দিতে ।
আমিই পারি তোমার সঙ্গে তুমুল প্রেমের দিন কাটিয়ে, সারারাতের আদর মেখে পাগলী হতে ।
হ্যাঁ।হ্যাঁ।আর কেউ নয় ।
এসব কেবল তোমার আমিই পারি ।
- অনিন্দিতা শাসমল
কবি ও শিক্ষিকা
মেদিনীপুর
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
আরশিকথা সাহিত্য
১৪ই ফেব্রুয়ারি, ২০২৬

.jpg)