আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    অব্যক্ত ।। কবিতা ।। শ্রেষ্ঠা দত্ত বনিক ।। ত্রিপুরা ।। আরশিকথা সাহিত্য

    আরশি কথা

    অব্যক্ত ......।।


    তোমার আনন্দে-শোকে, পাবে আমায় পাশে,

    তোমার বেদনার অংশ হয়ে উঠব আমি।

    কিন্তু আমি কি পাব তোমায় আমার বিরহে,

    আমি কি পাব এক বিশ্বস্তের হাত?

    এই পৃথিবী দেখিয়েছে নানা ছল ,

    দেখতে পেয়েছি সবার রঙ।

    পাশে পাবে আজও আমায়,

    কিন্তু আমায় কি ধরা দেবে কোন আস্থার রূপ?

    সবার দুঃখের সারথি হলাম আমি,

    নিজের দুঃখে পেয়েছি কি কোন আপন হাত?

    সবার মুখে হাসি যোটালাম,

    কই আমার অশ্রু তো আসেনি কেউ মেটাতে !

    জানি হতে পারিনি কারোর মনের অংশ,

    হয়ে এসেছি এক অশুভ ছবি সবার প্রানে।

    তবু আছি সেই আশা নিয়ে, 

    হয়তো একদিন জায়গা হবে সেই অপূর্ণ স্থানে।


    -শ্রেষ্ঠা দত্ত বনিক

     নবম শ্রেণি

     ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির

     

    3/related/default