আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আমার প্রিয় ক্লিপ ।। কবিতা ।। অরিত্রিকা বনিক ।। ত্রিপুরা ।। আরশিকথা সাহিত্য

    আরশি কথা

    আমার প্রিয় ক্লিপ


    নীল রঙের ছোট্ট ক্লিপ, চুলে লাগে ভারী মিষ্টি,

    রোদ্দুরে ঝলমল করে, যেন আকাশের দৃষ্টি।

    চুলের ভাঁজে লুকিয়ে থাকে নীল স্বপ্নের গান,

    হালকা হাওয়ায় দুলে ওঠে, ভরে দেয় প্রাণ।

    আয়নায় তাকালে দেখি, হাসে নীল হাসি,

    মনের মাঝে জাগায় যেন আনন্দের বাসি।

    স্কুলের দিনে সঙ্গী হয়, সাজের ছোট বন্ধু,

    সহজ সাজে এনে দেয় রঙিন এক অনুভব।

    নীল ক্লিপে বাঁধা থাকে এলোমেলো চুল,

    ছোট্ট জিনিস, তবু তার গুরুত্ব অমূল্য।


    -অরিত্রিকা বনিক

    ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির

     

    3/related/default