আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    শীতকাল ।। কবিতা ।। মনুদীপ সাহা ।। ত্রিপুরা ।। আরশিকথা সাহিত্য

    আরশি কথা

    শীতকাল



    শীতকালে থাকে কোয়াশা ভরা আকাশ,

     তার সাথে বয়ে যায় ঠান্ডা বাতাস।


    শীতকালের সকালে নাহি সারে ঘুম,

     যদিও মা ঠেঙায়/পেটায় ঢুম-ঢাম-ঢুম।


     ঘুম থেকে উঠে চাই এক কাপ চা,

     সঙ্গে থাকে দু-চারটে গরম পিঠা।


    যেদিন বাড়ে তাপমাত্রা জ্বলে উঠে রোদের আগুন,

    যেদিন কমে তাপমাত্রা নামে কুয়াশার নীরব ধুন।


    যেইদিন কমে তাপমাত্রা স্নান হয়না ছেলে-বুড়ুর,

     তবে হয় সেইদিন স্নান যখনথাকে রোদে-গলা দুপুর।


    বিকেল বেলা জমে উঠে আগুন- তাপার আড্ডা।

    তার সাথে জমে উঠে গল্প-গুজব আর হাসি ঠাট্টা।


    -মনুদীপ সাহা 

    ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির 

     

    3/related/default