নিজস্ব প্রতিনিধিঃ
এসআইআর নিয়ে সংঘাত এখন চরমে। এসআইআরের বিরোধিতা করে শুরু থেকেই সরব
তৃণমূল কংগ্রেস। সোমবার দিল্লিতে প্রতিবাদে শামিল হন মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায়। এদিন কালো পোশাক পরে জাতীয় নির্বাচন কমিশনে যান তিনি। সঙ্গে ছিলেন
অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ
কুমারের সদর দফতরে ৩ মৃত বিএলওদের পরিবার এবং এসআইআর আতঙ্কে মৃত ৮ ব্যক্তির
পরিজনদেরও নিয়ে যান মমতা। সোমবার বিকেল
৪টেয় তৃণমূলের প্রতিনিধি দলকে সময় দিয়েছিল নির্বাচন কমিশন। জ্ঞানেশ কুমারের
সঙ্গে সাক্ষাৎ করতে রবিবারই দিল্লীতে পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায়। সঙ্গে এসআইআর ‘আতঙ্কে’ নিহতদের পরিবারের সদস্যদেরও
যাওয়ার কথা ছিল। তাঁরা বঙ্গভবনে রয়েছেন। এই আবহে সোমবার সকাল থেকেই বাড়ানো হয়
বঙ্গভবনের নিরাপত্তা। ব্যারিকেড তোলা হয় বঙ্গভবনের বাইরে। এদিন যথা সময়ে জ্ঞানেশ
কুমারের সঙ্গে শুরু হয় বৈঠক। কড়া নিরাপত্তায় মোড়া হয়েছে মুখ্য নির্বাচনী
আধিকারিক জ্ঞানেশ কুমারের দফতর।
Akb tv news
02.02.2026

