নিজস্ব প্রতিনিধিঃ
পয়লা
ফেব্রুয়ারি সংসদে ২০২৬-২৭ অর্থবছরে কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী
নির্মলা সিতারমন। তিনি ঐতিহাসিক বাজেট পেশ করেছেন। এই বাজেট ১৪০ কোটি ভারতবাসীর
আকাঙ্ক্ষার প্রতিফলন এবং সংস্কারের যাত্রাকে আরও শক্তিশালী করে বিকশিত ভারতের
লক্ষ্যে একটি স্পষ্ট রূপরেখা তৈরি করবে। এবছরের বাজেট কৃষি উন্নয়নের বাজেট। সোমবার
রাজধানীর প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী
ডাঃ মানিক সাহা। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, এবছরের বাজেটে মেডিকেল হাব
গড়ে তোলার মাধ্যমে স্বাস্থ্য ক্ষেত্রের পেশাদার মানব সম্পদ তৈরি হবে। পাশাপাশি
ক্যানসার ও বিরল রোগে আক্রান্ত রোগীদের জন্য বড় স্বস্তি দিয়েছে কেন্দ্র।
ক্যানসারের ১৭টি ও বিরল রোগের ৭টি ওষুধে সম্পূর্ণ কাস্টমস শুল্ক মকুব করার
সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও উত্তর ভারতে একটি দ্বিতীয় ন্যাশনাল ইনস্টিটিউট অব
মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্সেস স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে বলে তিনি
জানান। এই বাজেটের জন্য দেশের প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে
ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
Akb tv news
02.02.2026

