নিজস্ব প্রতিনিধিঃ
রাজনৈতিক
স্থিতিশীলতা ও রাজনৈতিক ভবিষ্যৎ যেখানে নিশ্চিত, সেই দেশের উপর বিনিয়োগকারীদের আস্থা
থাকাটাই স্বাভাবিক। এক সংবাদ সংস্থাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই কথাই বললেন প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদী। প্রতিটি
মুক্ত বাণিজ্য চুক্তির ক্ষেত্রে ভারত কীভাবে একের পর এক গোল দিয়ে যাচ্ছে, সেই ফর্মুলাও বলে দিলেন
তিনি। প্রধানমন্ত্রীর কথায়, যে কোনও দেশের সঙ্গে বাণিজ্যিক সমঝোতা নিয়ে আলোচনায়
দু’টি বিষয় ভারতকে শক্তিশালী করে তুলেছে। তা
হল — ভারতের ম্যানুফ্যাকচারিং সেক্টর
এবং ভারতের ক্ষুদ্র-মাঝারি শিল্পগুলি। সম্প্রতি মধ্যপ্রাচ্যের ছয় দেশ নিয়ে তৈরি পরিষদ
বা গাল্ফ কো-অপারেশন কাউন্সিলের সঙ্গে মুক্ত বাণিজ্য নিয়ে আলোচনার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে নয়াদিল্লি। এই চুক্তির আওতায় মূলত মুক্ত বাণিজ্য সফল করতে
দুই পক্ষের কী কী শর্ত রয়েছে সেই নিয়ে প্রথমে আলোচনা হবে। তাতে উভয় পক্ষ রাজি হলে হবে
চুক্তি ঘোষণা হবে বলে তিনি জানান।
akb tv news
16.02.2026

.jpg)