আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    এনসিইআরটি-র ‘বিতর্কিত’ ওই পাঠ্যবই এবার নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    এনসিইআরটি-র ‘বিতর্কিত’ পাঠ্যবই এবার নিষিদ্ধ করল দেশের সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে আদালতে ক্ষমা চেয়েছে কেন্দ্র। কিন্তু শীর্ষ আদালত মোদি সরকারকে তীব্র ভর্ৎসনা  করেছে। আদালত জানিয়েছে, এই ঘটনার তদন্ত গভীর পর্যন্ত করতে হবে। দোষীদের দ্রুত চিহ্নিত করতে হবে। এনিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, “যদি আপনি গোটা শিক্ষক সমাজ এবং শিক্ষার্থীদের শেখান যে বিচার বিভাগ দুর্নীতিগ্রস্ত – তাহলে কী বার্তা যাবে? শিক্ষকরা, অভিভাবকরা কী শিখবেন!” এরপরই প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ পাঠ্য বইটিকে ভারতে এবং দেশের বাইরেও নিষিদ্ধ করার নির্দেশ দেয়। পাশাপাশি, আদালত জানিয়ে দিয়েছে, বইটি সম্পূর্ণ বা আংশিকভাবেও যেন অনলাইনে প্রকাশিত না হয়। একই সঙ্গে এনসিইআরটি-র চেয়ারম্যান অধ্যাপক দীনেশ প্রসাদকে নোটিসও পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।উল্লেখ্য, এর আগের সংস্করণের পাঠ্যবইয়ে মূলত দেশের বিচার ব্যবস্থা ও আদালতের ভূমিকার কথাই শুধু ছিল। কিন্তু নতুন বইয়ে ‘আমাদের সমাজে বিচারবিভাগের ভূমিকা’ শীর্ষক সংশোধিত অধ্যায়ে শুধুমাত্র আদালতের গঠন, কাঠামো, ন্যায় বিচারের সুযোগের মধ্যেই আলোচনা সীমিত রাখা হয়নি। বিচারব্যবস্থার কাজকর্মে প্রভাব ফেলে, এমন সমস্যাগুলিও তুলে ধরা হয়েছে। তার মধ্যে রয়েছে দুর্নীতির প্রসঙ্গও।









    akb tv news 

    26.02.2026


    3/related/default