আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কেবিনেট বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরীর সাংবাদিক সম্মেলন।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    কেবিনেট বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সমস্ত বিষয় গুলো নিয়ে বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বুধবার কেবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। সেই সিদ্ধান্ত গুলি আমি আপনাদের মাধ্যমে রাজ্যবাসিদেরকে অবগত করতে চাইছি।রাজ্যের তপশীলি জাতি দফতরের অধিন যে হোস্টেল গুলো রয়েছে তাতে প্রতিদিন এই হোস্টেল গুলিতে ছাত্র-ছাত্রীরা যে খাচ্ছে তাদেরকে স্টাইপেন্ড প্রদান করা হয়।বর্তমানে স্টাইপেন্ড হিসেবে তাদেরকে  ৮০ টাকা করে প্রদান করা হয়।ক্যাবিনেট সিদ্ধান্ত গ্রহন করেছে তাদের এই স্টাইপেন্ড ৮০ টাকা থেকে বৃদ্ধি করে ১০০ টাকা করা হয়েছে। অর্থাৎ প্রতিদিন তপশীলি জাতি সম্প্রদায়ের যারা রয়েছে তারা এখন থেকে ৮০ টাকার বদলে ১০০ টাকা করে পাবে বলে তিনি জানান। ৭১২ জন ছাত্র-ছাত্রী আমাদের রাজ্যের বিভিন্ন এস সি হোস্টেল গুলিতে রয়েছে। এরসঙ্গে ৩২ জন জুনিয়র গাড়ি চালক পদে নিয়োগ করা হবে স্বাস্হ্য ও পরিবার কল্যান দফতরে। ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থির বেতনে এই পদ গুলিতে নিয়োগ করা হবে বলে মন্ত্রী জানান।  

     








    akb tv news 

    26.02.2026


    • নবীনতর

      কেবিনেট বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরীর সাংবাদিক সম্মেলন।।AKB TV News

    3/related/default