নিজস্ব প্রতিনিধিঃ
সোমবার থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের এসআইআর-এর
কাজ শুরু হয়েছে বিচার বিভাগের তদারকিতে। এদিন
থেকে নথি যাচাই ও নিষ্পত্তি প্রক্রিয়া শুরু হয়। গতকাল অর্থাৎ রবিবার নির্বাচন কমিশনের
সঙ্গে বৈঠক হয় প্রধান বিচারপতির। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব, ডিজিপি
সহ আরও অনেকে। ভার্চুয়াল বৈঠকে বিচারকদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।পাশাপাশি বিচারকদের
বলে দেওয়া হয় কোন-কোন নথি আর কী কী নথি গ্রহণ যোগ্য।নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে যে
যে নথির কথা বলা হয়েছে তার তালিকাও দেওয়া হয়েছে।
এছাড়াও এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের কী কী নির্দেশ রয়েছে তা বিচারকদের জানানো হয়েছে।
akb tv news
23.02.2026

