খোয়াই জেলায় এই প্রথমবারের মতো স্টেট লেভেল সায়েন্স ডে উদযাপন করা হবে। এই উপলক্ষ্যে সোমবার সকাল ১০ ’টায় খোয়াই জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে খোয়াই জেলা শিক্ষা দপ্তর প্রাঙ্গণে এক জেলাভিত্তিক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় খোয়াই জেলার অন্তর্গত বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। নার্সারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক‚ খ ও গ তিনটি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।খোয়াই জেলা শিক্ষা দপ্তরের প্রতিনিধি সৌর প্রতিম শর্ম্মা জানিয়েছেন‚ “খোয়াই জেলা ভিত্তিক অঙ্কন প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের‚ তাদের অভিভাবকদের‚ শিক্ষক-শিক্ষিকাদের উজ্জ্বল উপস্থিতি‚ অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে সর্বতোভাবে সফল হয়ে উঠেছে‚ এই প্রতিযোগিতায় দুশোর উপর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে।”
প্রতিযোগিতায় বিচারকের ভূমিকায় ছিলেন অফিস টিলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সত্রাজিৎ বিশ্বাস‚ গৌরাঙ্গটিলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের শিক্ষক কুন্তল নাথ শর্ম্মা‚ শিক্ষক জয়ন্ত দেবনাথ‚ এবং প্রতিযোগিতায় তত্ত্বাবধায়ক ছিলেন খোয়াই জেলা শিক্ষা দপ্তরের ওএসডি হৃষীকেশ দেববর্মা।অঙ্কন প্রতিযোগিতায় প্রত্যেকটি বিভাগে প্রথম‚ দ্বিতীয়‚ তৃতীয়‚ চতুর্থ ও পঞ্চম স্থানাধিকারীদের চিহ্নিত করা হয়েছে‚ যাদেরকে আগামী ১৯ মার্চের পর স্টেট লেভেল সায়েন্স ডে অবজারভেশন ২০২৬ এর মূল অনুষ্ঠানের মঞ্চে পুরস্কৃত করা হবে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২৩ ফেব্রুয়ারি ২০২৬

.jpeg)

.jpeg)


.jpeg)
.jpeg)