আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আগামী ২৫শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    আগামী ২৫শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এরপর দিন অর্থাৎ ২৬শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। এর পাশাপাশি এবছর থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের পারিশ্রমিক বাড়নোর বিষয়ে গঠন করা হবে কমিটি। সোমবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে একথা জানালেন পর্ষদ সভাপতি ড: ধনঞ্জয় গন চৌধুরী।তিনি জানান, আগামী ২৫শে ফেব্রুয়ারি বুধবার থেকে শুরু হবে এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা।এবার মাধ্যমিক পরীক্ষা দেবে মোট ৩২ হাজার চার জন। এরমধ্যে ছাত্র হল-১৪৬২৯ জন ও ছাত্রীর সংখ্যা ১৭৩৭৫ জন। বরাবরই যা হয় যে আমাদের এখানে ছেলেদের চেয়ে মেয়েরা একটু এগিয়ে থাকে। মাধ্যমিক পরীক্ষায় মোট সেন্টার থাকবে ৬৯টি। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৬৪১১ জন। এরমধ্যে ছাত্রের সংখ্যা ১২২৪৬ জন।  আর ছাত্রীর সংখ্যা ১৪১৬৪ জন বলে তিনি জানান।







    akb tv news 

    23.02.2026


    3/related/default