নিজস্ব প্রতিনিধিঃ
শিক্ষা প্রদানের
ক্ষেত্রেও জালিয়াতি। দেশের ১২টি রাজ্য থেকে আরও ৩২টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের খোঁজ মিলেছে।
সেগুলিকে শনাক্ত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। উচ্চ শিক্ষার বিশ্বাস যোগ্যতা
বজায় রাখতে এবং পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখেই ওই ৩২টি ভুয়া
বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে ইউজিসি। ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে
কলকাতার দুটি বিশ্ববিদ্যালয়। পড়ুয়াদের সতর্কবার্তা দিয়ে ইউজিসি জানিয়েছে এদের থেকে
দূরে থাকার জন্য।জানা গেছে, গত দুই বছরে ভুয়ো বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ২০ থেকে বেড়ে
৩২ হয়েছে। তা নিয়ে উদ্বেগও ছড়িয়েছে। এভাবে
যেখানে সেখানে ভুয়া বিশ্ববিদ্যালয় গজিয়ে উঠলে পড়ুয়ারা প্রতারণার শিকার হতে পারেন
বলে মনে করেছেন শিক্ষাবিদরা। তালিকার শীর্ষে রয়েছে দিল্লি। সেখানেই রয়েছে ১২টি
ভুয়ো বিশ্ববিদ্যালয়। দু’নম্বরে উত্তরপ্রদেশ। পশ্চিমবঙ্গে দু’টি। ইউজিসির তরফে
পড়ুয়া এবং অভিভাবকদের সতর্ক করা হয়েছে।
akb tv news
22.02.2026

