আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজ্যসভার ৩৭ আসনে নির্বাচনের দিনক্ষণ প্রকাশ করল দেশের নির্বাচন কমিশন।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    দেশের পশ্চিম বাংলার ৫ আসন সহ মোট ১০ রাজ্যের ৩৭টি রাজ্যসভা আসনে আগামী ১৬ই মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার সকালে দেশের নির্বাচন কমিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৬শে ফেব্রুয়ারি নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ৫ই মার্চ, প্রত্যাহারের সময়সীমা ৯ই মার্চ, এরপর আগামী ১৬ই মার্চ হবে ভোট গ্রহণ এবং ওইদিনই বিকেল ৫টায় হবে নির্বাচনের ফলাফল ঘোষণা। যে ১০ রাজ্যের ৩৭ আসনে নির্বাচন হচ্ছে সেগুলি হল-মহারাষ্ট্র (৭), ওড়িশা (৪), তামিলনাড়ু (৬), পশ্চিমবঙ্গ (৫), অসম (৩), বিহার  (৫), ছত্তিশগড় (২), হিমাচল(১), তেলেঙ্গানা (২) ও হরিয়ানা (২)।এই ৩৭ রাজ্যসভা আসনের মধ্যে বাংলার যে ৫ সাংসদের মেয়াদ শেষ হচ্ছে তাঁরা হলেন, সাকেত গোখেল (তৃণমূল), ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (তৃণমূল), বিকাশ রঞ্জন ভট্টাচার্য (সিপিএম), মৌসম বেনজির নূর (তৃণমূল) ও সুব্রত বক্সি (তৃণমূল)। ইতিমধ্যেই রাজ্যসভা থেকে ইস্তফা দিয়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসের যোগ দিয়েছেন মৌসম। বাকি সাংসদদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২রা এপ্রিল। তার আগেই নির্বাচন শেষ করে শূন্যস্থানে সাংসদদের বেছে নেওয়া হবে।







    akb tv news 

    18.02.2026

    3/related/default