নিজস্ব প্রতিনিধিঃ
ফের একবার সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক
মামলার শুনানি। বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি
সঞ্জীব মেহতার এজলাসে এই মামলার শুনানি ছিল। শুনানির শুরুতেই এদিন পশ্চিমবঙ্গ রাজ্যের
তরফে অভিযোগ করা হয় যে, কেন্দ্রীয় এজেন্সিকে অস্ত্র হিসাবে কেন্দ্র ব্যবহার করছে। যদিও
পালটা কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের ভয় দেখানো হচ্ছে বলে সওয়াল করেন অতিরিক্ত সলিসিটর
জেনারেল এসজি রাজু। কিছুক্ষণ সওয়াল জবাবের
পর রিজয়েন্ডার দাখিল করার জন্য সময় চেয়ে নেন ইডি এবং সলিশিটর জেনারেল। কেন্দ্রের সেই
আর্জি মেনেই দোলের পর অর্থাৎ আগামী ১৮ই মার্চ শুনানির দিন ধার্য করে সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, এর আগেও দু’বার সুপ্রিম
কোর্টে এই মামলার শুনানি পিছিয়ে যায়।
akb tv news
18.02.2026

