নিজস্ব প্রতিনিধিঃ
প্রয়াত
হলেন প্রাক্তন ভাইস চেয়ারম্যান ভুবনেশ্বরী দেববর্মা। মঙ্গলবার তাঁর বাড়িতে গেলেন
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন মন্ত্রী মানিক দে ও শংকর প্রসাদ
দত্ত সহ অন্যান্যরা। সেখানে গিয়ে তারা ভুবনেশ্বরী দেববর্মার ছেলেদের সঙ্গে কথা
বলেন ও তাদের সঙ্গে কিছুটা সময় কাটান।
এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, ভুবনেশ্বরী
দেববর্মা আগরতলা পুর সভার সহ সভানেত্রী ছিলেন। চাকরি করতেন কেন্দ্রীয় সরকারের
পোস্ট অফিস দফতরে। চাকরি শেষ হওয়ার দুই থেকে তিন বছর আগে এই এলাকার গণতান্ত্রিক
নাগরিকরা যখন তাকে আবেদন করলেন আমরা নির্বাচনে আপনাকে দাড় করাতে চাই তখন তিনি এই
আবেদনে সাড়া দেন। তিনি বুঝতে পারেন নির্বাচনে লড়তে গেলে চাকরিতে থাকা সম্ভব না।
সেই চাকরি থেকে তিনি তখনি অব্যাহুতি নিয়ে এই নির্বাচনে দাঁড়ান। পর পর দু’বার তিনি
নির্বাচিত হন বলে তিনি জানান।
akb tv news
17.02.2026

