আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সাউথ ব্লকের ঐতিহাসিক ভবন ছেড়ে নতুন দপ্তরে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    বদলে গেল প্রধানমন্ত্রীর দপ্তরের ঠিকানা। সাউথ ব্লকের ঐতিহাসিক ভবন ছেড়ে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পা রাখলেন নতুন দপ্তরে। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে তৈরি নতুন প্রশাসনিক ভবনের এগজিকিউটিভ এনক্লেভ-১-এর সেবা তীর্থ-১-এ প্রধানমন্ত্রীর ওই নতুন দপ্তর তৈরি হয়েছে। এদিন সরকারিভাবে ওই ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অধীন মোদি সরকার প্রধানমন্ত্রীর এই নতুন দপ্তর তৈরি করেছে।সেবা তীর্থ-১-এ প্রধানমন্ত্রীর দপ্তর স্থানান্তরিত হয়েছে। তার পাশে, সেবা তীর্থ-২’তে মন্ত্রিসভার সচিবালয়, সেবা তীর্থ-৩-এ জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দপ্তর তৈরি হয়েছে। স্বাধীনতার পর এই প্রথমবার বদলাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঠিকানা। সেন্ট্রাল ভিস্তা এলাকায় কর্তব্য পথ বরাবর বিস্তৃত এই ভবনগুলিতে আরও আধুনিক, আরও সংযুক্ত এবং আরও পরিবেশ বান্ধব হবে বিভিন্ন সরকারি দপ্তর। বর্তমানে যে সাউথ ব্লক ও নর্থ ব্লকে গুরুত্বপূর্ণ সব মন্ত্রক রয়েছে, সেই সুসজ্জিত ভবনগুলি সংরক্ষিত হবে। আগামী দিনে এগুলিকে যুগ–যুগিন ভারত সংগ্রহালয় হিসাবে গড়ে তোলা হবে। যেখানে ভারতের রাজনৈতিক ইতিহাসের বিভিন্ন নিদর্শন সংরক্ষিত হবে। শুক্রবার নতুন দপ্তরের উদ্বোধনের পরই রীতিমতো চমক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন চারটি  বিরাট সিদ্ধান্ত ঘোষণা করেছেন তিনি।প্রথমত, পিএম রাহত যোজনা প্রকল্পে দুর্ঘটনাগ্রস্তদের দেড় লক্ষ টাকা পর্যন্ত ক্যাশকেস চিকিৎসা সহযোগিতার ঘোষণা করেছেন নরেন্দ্র মোদি।দ্বিতীয়ত,  লাখপতি দিদি তৈরির লক্ষ্য এতদিন ছিল ৩ কোটি। এবার সেই সংখ্যাটা বাড়িয়ে ৬ কোটি করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী।তৃতীয়ত,  কৃষিক্ষেত্রে পরিকাঠামো খাতে বরাদ্দ ১ লক্ষ কোটি থেকে দ্বিগুণ করে ২ লক্ষ কোটি করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী।চতুর্থত, স্টার্ট আপ ইন্ডিয়ায় প্রযুক্তি খাতে আরও ১০ হাজার কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার দীর্ঘদিন ধরেই বলে আসছে, তাঁদের লক্ষ্য ঔপনিবেশিক মানসিকতা থেকে এবার বেরিয়ে আসা। ব্রিটিশ আমলে তৈরি নানা জিনিসের খোলনলচে পালটে ফেলার সময় এসেছে।








    akb tv news 

    13.02.2026

    3/related/default