নিজস্ব প্রতিনিধিঃ
আগামী ৫ বছর এসআইআরের নথি সংরক্ষণের নির্দেশ
দিল জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তালিকায় কোনও ভুল
থাকলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া যায়, তাই এই নির্দেশ বলে
খবর নির্বাচন কমিশন সূত্রে। ইচ্ছাকৃত ভাবে ভুল করলে কোনও ভাবেই পশ্চিমবঙ্গ রাজ্যের জেলা শাসক ও
সংশ্লিষ্ট আধিকারিকদের রেয়াত করা হবে না বলে ‘ধমক’ দিয়েছে নির্বাচন কমিশন। এই ‘হুমকি’র
পর তৃণমূলের বক্তব্য, জমিদারি শাসন চালাচ্ছে কমিশন। যে আধিকারিকরা এত কম সময়ে এসআইআর
কাজে সাহায্য করছেন, তাঁদের হুমকি দিচ্ছেন জ্ঞানেশ কুমার। কমিশন সূত্রের খবর,
শুক্রবার জেলা শাসকদের বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জেলাশাসক, ইআরও,
এইআরওদের কার্যত হুমকি দিয়ে বলেন, “আপনারা মনে রাখবেন এসআইআর প্রক্রিয়ায় যে সিদ্ধান্ত
নেওয়া হচ্ছে তা কমিশনের তথ্য ভাণ্ডারে সংরক্ষিত থাকবে।
akb tv news
13.02.2026

