নিজস্ব প্রতিনিধিঃ
গত ১৬ই ফেব্রুয়ারি ভয়াবহ অগ্নিকান্ডে বড়দোয়ালী বিধানসভা
কেন্দ্রের অধীন এডি নগর এলাকার তাঁতি পাড়ায় রাজেশ দে’র বসত ঘর ব্যাপকভাবে
ক্ষতিগ্রস্ত হয়। ওই অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী
পুড়ে ছাই হয়ে যায়। এমনকি একটি অটোও আগুনে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। বুধবার ক্ষতিগ্রস্থ
রাজেশ দে’র বাড়িতে যান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।এদিন তিনি ক্ষতিগ্রস্ত
পরিবারের সঙ্গে কথা বলে তাদের প্রতি সমবেদনা জানান। পরে রাজ্য সরকারের তরফে প্রাথমিক ভাবে আর্থিক সহায়তা
হিসেবে রাজেশ দে’র হাতে ১ লক্ষ ২০ হাজার টাকা
তুলে দেন মুখ্যমন্ত্রী। এই সহায়তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারটি কিছুটা হলেও
স্বস্তি পাবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি ভবিষ্যতে প্রয়োজনে
আরও সহায়তার ব্যাপারে বিবেচনা করা হবে বলে তিনি আশস্থ করেন।
akb tv news
18.02.2026

