নিজস্ব প্রতিনিধি,
মঙ্গলবার রাজ্যসভায় ত্রিপুরার গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক NH-8 (মুঙ্গিয়াকামী–আমবাসা), NH-108 B, NH-208 B ও NH-208 A- এ দেখা দেওয়া বিভিন্ন সমস্যার বিষয়টি উত্থাপন করেন সাংসদ তথা বিজেপি প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য। তিনি এই সমস্যা উথাপন করে সংশ্লিষ্ট মন্ত্রকের কাছে এই সমস্যা দ্রুত নিরসনের দাবি জানিয়েছেন। তিনি এদিন সাফ জানান কেন্দ্রে মোদী সরকার আসার পর থেকে উত্তর পূর্বে যে উন্নয়ন মূলক কাজ করা হচ্ছে এর মধ্যে ত্রিপুরাও রয়েছে। যেখানে আগে মাত্র একটি জাতীয় সড়ক ছিল সে জায়গায় নরেন্দ্র মোদী সরকার ৮ টি জাতীয় সড়ক বানানোর কাজ করেছেন। এর মধ্যে ৬ টির কাজ সম্পন্ন হয়েছে। বাকি দুটিতে কাজ চলছে। কিন্তু উল্লেখ করা জাতীয় সড়কের যে যে জায়গা ক্ষতিগ্রস্থ হয়েছে সে জায়গার নতুন করে সমিক্ষা করে বাজেটে বরাদ্দ করে তা সংস্কারের জন্য এদিন দাবি জানান তিনি।
akb tv news
03.02.2026

