আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দেশের মানুষের জন্য এটা একটা দিশাহীন বাজেট।।আশিস কুমার সাহা।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    কেন্দ্রীয় বাজেট ইস্যুতে সোমবার রাজধানীর প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে মিলিত হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, প্রদেশ মুখপাত্র প্রবীর চক্রবর্তী ও প্রদেশ সহ সভানেত্রী পৃথা দেবপাল সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে আশিস কুমার সাহা বলেন, রবিবার সংসদে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করেছেন। এই বাজেট দেশের অর্থমন্ত্রী ও  প্রধানমন্ত্রীর কল্পিত বাজেট প্রস্তাব এটা দেশের মানুষের জন্য একটা দিশাহীন বাজেট।বিশেষ করে যুব সম্প্রদায় ও আমাদের দেশের কর্মহীন বেকার যুবকদের, আদিবাসী, দলিত সহ সকল অংশের মানুষের জন্য একটা হতাশার বাজেট। বলা চলে এটা গতানুগতিক বাজেট।এই বাজেট কোন দিশা  দেখাতে পারবে না বলে তিনি জানান।








    Akb tv news 

    02.02.2026

    3/related/default