নিজস্ব প্রতিনিধিঃ
১৪ই ফেব্রুয়ারি শনিবার টি আর বিটি পরিচালিত এস টি জিটি পরীক্ষা অনুষ্ঠিত
হয়। এদিন পরীক্ষাকালিন সময়ে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র গুলি ঘুরে দেখেন টি আর বিটির চেয়ারম্যান
প্রত্যুষ রঞ্জন দেব। পরীক্ষা কেন্দ্র গিয়ে তিনি কথা বলেন পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষক–শিক্ষিকাদের
সঙ্গে। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টি
আর বিটির চেয়ারম্যান বলেন, টি আর বিটি পরিচালিত আজ এস টি জিটি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আমাদের রাজ্যে মোট ৬৩টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থীর
সংখ্যা ১৯ হাজার ৯৬১ জন। গতকাল পর্যন্ত আমাদের কাছে খবর ছিল যে ১৯ হাজার ৯৬৫ জন। কিন্তু আজকে আমরা
জানতে পারলাম যে চারজন পরীক্ষার্থী তারা ডাবল ফর্ম ফিলাপ করেছিল। সেজন্য দুটো করে এডমিট
কার্ড জেনারেট হয়েছে। কিন্তু চূড়ান্ত পরীক্ষার্থীর
সংখ্যা ১৯ হাজার ৯৬১ জন বলে তিনি জানান।
akb tv news
14.02.2026

