নিজস্ব প্রতিনিধিঃ
আগাম
ঘোষণা অনুসারে ১৪ই ফেব্রুয়ারি শনিবার হাইকোর্ট বার এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত
হয়। এদিন সকাল ৯টা থেকে ভোটগ্রহণ
প্রক্রিয়া শুরু হয়। তা চলে বিকেল চারটা পর্যন্ত। নির্বাচনকে ঘিরে সকাল থেকেই
আইনজীবীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও তৎপরতা লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণ ও
সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে পর্যাপ্ত
ব্যবস্থা নেওয়া হয়। এব্যাপারে নির্বাচনের রিটার্নিং অফিসার এস সি দাস জানান, ভোট
গ্রহণ শেষে ব্যালট সিল করে নিরাপদে সংরক্ষণ করা হবে। আগামী ২১শে ফেব্রুয়ারি ভোট গণনা
হবে এবং সেদিনই ফলাফল ঘোষণা করার
প্রস্তুতি রয়েছে। মোট ১ হাজার ১০৩ জন ভোটার এই নির্বাচনে ভোট দেন বলে জানান তিনি।
এই নির্বাচনের মাধ্যমে হাইকোর্ট বার এসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত
হবে। এদিন নির্বাচনের ভোটদানকে কেন্দ্র করে আগরতলা হাইকোর্ট চত্বরে আইনজীবীদের উপস্থিতি ছিল লক্ষ্যনিয়।
akb tv news
14.02.2026

