আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    খোয়াই প্রেস ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    বিশেষ সংবাদদাতা, খোয়াই, আরশিকথাঃ


    শনিবার সন্ধ্যে ৬ ’টায় খোয়াই সুভাষপার্ক শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির সংলগ্ন বিবেকানন্দ সরণীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে খোয়াই প্রেস্ ক্লাবের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হয়ে উপস্থিত ছিলেন খোয়াই বিধানসভার বিধায়ক নির্মল বিশ্বাস‚ খোয়াই সমষ্টি উন্নয়ন দপ্তরের তফশিলি জাতি কল্যাণ সমিতির চ্যেয়ারম্যান সমীর কুমার দাস‚ বিশিষ্ট ব্যক্তিত্ব প্রদ্যোত ভট্টাচার্য্য‚ অনুষ্ঠানের পৌরহিত্য করেন বরিষ্ঠ সাংবাদিক অসিত বরন ঘোষ‚ এবং আহ্বায়ক ছিলেন খোয়াই প্রেস্ ক্লাবের সম্পাদক শুভঙ্কর দে। অনুষ্ঠানের শুরুতেই মঞ্চে আসীন অতিথিদের উত্তরীয় পড়িয়ে ও ফুলের তোড়া দিয়ে বরন করে নিয়েছেন খোয়াই প্রেস্ ক্লাবের সদস্যরা‚ তারপরে অতিথিরা‚ খোয়াই প্রেস ক্লাবের সদস্যরা‚ উপস্থিত শিল্পী‚ দর্শক-শ্রোতারা মিলে শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।


    উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সপ্তক সঙ্গীত শিক্ষা কেন্দ্রের শিল্পীরা। স্বাগত বক্তব্য রাখেন খোয়াই প্রেস ক্লাবের সম্পাদক শুভঙ্কর দে‚ পরপর বক্তব্য রাখেন বিধায়ক নির্মল বিশ্বাস‚ বিশিষ্ট সমাজসেবক সমীর কুমার দাস‚ বিশিষ্ট ব্যক্তিত্ব প্রদ্যোত ভট্টাচার্য্য। অনুষ্ঠানের সভাপতি অসিত বরন ঘোষ বক্তব্য রাখার মধ্য দিয়ে উদ্ভোধনী পর্বের সমাপ্তি ঘোষণা করেন‚ এরপরে দ্বিতীয়ার্ধের মূল পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ভাষা শহীদের উপর ক্যানভাসে চিত্রাঙ্কন করেন চিত্ররেখা অঙ্কন শিক্ষা কেন্দ্রের শিল্পীরা।
    স্ব-রচিত কবিতা পাঠ করেন বিশিষ্ট কবিসাহিত্যিক সৌর প্রতিম শর্ম্মা‚ জহর লাল দাস‚ বিশ্ব কুমার দেব্বর্মা‚ পার্থ চক্রবর্তী। আবৃত্তি পরিবেশন করেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী আকাশ বনিক ও উত্তমালোকের শিল্পীরা। নৃত্য পরিবেশনা করেন মঞ্জুষা নৃত্যালয়ের ক্ষুদেশিল্পীরা। সমবেত সঙ্গীত পরিবেশন করেন তানসেন সঙ্গীত বিদ্যাপীঠ‚ সপ্তক সঙ্গীত শিক্ষা কেন্দ্রের শিল্পীরা। একক সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীতশিল্পী এঞ্জেল দাস‚ শেলী চক্রবর্তী‚ ভাস্বতী চক্রবর্তী চৌধুরী‚ জয়দীপ সিনহা‚ অর্পিতা রায়‚ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়ক মৃণাল নাথ শর্ম্মা‚ এবং তবলায় সঙ্গত করেন বিশিষ্ট তবলিয়া দামোদর গোপ। গোটা অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন বিশিষ্ট সংস্কৃতিসেবক সৌর প্রতিম শর্ম্মা। এইদিন অনুষ্ঠান প্রাঙ্গণে দর্শক-শ্রোতাদের ভীড় ছিলো লক্ষ্যণীয়।
    অনুষ্ঠানে অতিথিদের‚ খোয়াই প্রেস্ ক্লাবের সমস্ত সদস্য- সদস্যাদের‚ শিল্পীদের‚ গুণমুগ্ধ দর্শক-শ্রোতাদের উজ্জ্বল উপস্থিতি‚ অংশগ্রহণ‚ ও সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে সর্বতোভাবে সফল হয়ে উঠেছে।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ২১শে ফেব্রুয়ারি ২০২৬
     

    3/related/default