ভবনস্ ভারতীয় শিক্ষা ও সংস্কৃতির প্রসারে সবসময় বিশেষ গুরুত্ব পালন করে থাকে। পাশাপাশি ভাষা শিক্ষা যে শিক্ষার্থীর স্কিল ডেভেলপমেন্টে বিশেষ সহায়ক, ফলত বিভিন্ন ভাষার প্রসারেও ভবনস্ অগ্রণী ভূমিকা পালন করে।
এদিন ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরের নরসিংগড় স্থিত মহারাজা বীরবিক্রম অডিটোরিয়ামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মর্যাদার সঙ্গে উদযাপিত হয়। অনুষ্ঠানে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ বেদীতে পুষ্পাঞ্জলি ও নিরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এদিনের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষা স্বপ্না সোম। তিনি বলেন কেনো এই দিনটি তাৎপর্যপূর্ণ তা শিক্ষার্থীদের জানতে হবে এবং ভাষা দিবসের গুরুত্ব কখনো কমে যায় না, পাশাপাশি তাঁর বক্তব্যে বাংলা ভাষার সার্বিক গুরুত্বের নানান দিক উঠে এসেছে। এছাড়াও এদিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আগরতলা স্থিত মহিলা মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষা, বিশিষ্ট লেখক ও আলোচক ড. গীতা দেবনাথ। তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বাংলা ভাষার ঐতিহ্যময় গৌরবের কথা ব্যক্ত করেছেন। পাশাপাশি ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরে মাতৃভাষা চর্চার উর্বর ভিত নিয়ে ভূয়সী প্রশংসা করেন এবং বিদ্যালয়ের শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা দেখে মুগ্ধতা প্রকাশ করেন।
এদিন ভাষা দিবস উপলক্ষে আয়োজিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করার পাশাপাশি মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের দেওয়াল পত্রিকা ‘মাতৃ অহংকার’ এর তৃতীয় তথা ভাষা দিবস সংখ্যার উদ্বোধন করা হয়। এছাড়াও ভাষা দিবস উপলক্ষে আলোচনাচক্র আয়োজিত হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ভারতীয় বিদ্যাভবন আগরতলা কেন্দ্রের মাননীয় চেয়ারম্যান তথা প্রাক্তন আই এফ এস দেবাশীষ চক্রবর্তীর বক্তব্যে বাংলা ভাষা ও সাহিত্যের পৃথিবীব্যাপী গৌরব এবং নতুন প্রজন্মের আগ্রহের নানান দিক উঠে এসেছে।
এদিনের এই আয়োজনে শিক্ষার্থীদের সার্বিক অংশগ্রহণ ও বিপুল উপস্থিতি অনুষ্ঠানটিকে সফল করে তুলেছে।




.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)