আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    খুমুলুঙে মুখ্যমন্ত্রীর হাত ধরে ১১৩ পরিবারের মোট ৪৮২ জন ভোটার বিজেপি দলে যোগদান।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দলে দলবদলের পালা জারি রয়েছে। প্রায় প্রতিদিনই রাজ্যের কোন না কোন স্থানে দলবদল চলছে।এরই অঙ্গ হিসেবে রবিবার খুমুলুঙে এক যোগদান সভার আয়োজন করা হয়। আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা ও বিজেপি জনজাতি মোর্চার রাজ্য সম্পাদক বিপিন দেববর্মা সহ আরও অনেকে। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক ১১৩ পরিবারের মোট ৪৮২ জন ভোটার নিজ দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। দলীয় পতাকা হাতে তুলে দিয়ে এদেরকে বরন করে নেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অথিতিরা। 








    akb tv news 

    08.02.2026


    3/related/default