আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পারদানা পুত্রা কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সেখানে তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। এরপর দুই নেতা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন সেরি পারদানায় প্রতিনিধিদল-স্তরের বৈঠকে মিলিত হন। বৈঠকে দুই দেশের নেতারা ২০২৪ সালে প্রতিষ্ঠিত ভারত–মালয়েশিয়া সমগ্র কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার বিষয়ে একমত হন। তাঁরা ভারত ও মালয়েশিয়ার ঐতিহাসিক সম্পর্ক এবং জনগণের মধ্যে গভীর পারস্পরিক যোগাযোগের কথা স্মরণ করেন, যা এই অংশীদারিত্বের ভিত্তি হিসেবে কাজ করছে। নেতৃদ্বয় দ্বি- পাক্ষিক সম্পর্কের সামগ্রিক পর্যালোচনা করেন। আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, নিরাপত্তা, সামুদ্রিক সহযোগিতা, পরিচ্ছন্ন জ্বালানি, পরিকাঠামো, স্টার্ট-আপ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, আয়ুর্বেদ, পর্যটন ও সাংস্কৃতিক যোগাযোগের মত অগ্রাধিকার ক্ষেত্রগুলো অন্তর্ভুক্ত ছিল। পাশাপাশি সেমিকন্ডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তার মত উদীয়মান ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে আদান-প্রদানের মাধ্যমে যুবসমাজের মধ্যে সংযোগ আরও দৃঢ় করার আহ্বান জানান।  







    akb tv news 

    08.02.2026


    3/related/default