আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    উচ্ছেদ অভিযান নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    বর্তমানে আগরতলা পুর নিগমের উদ্যোগে ফুটপাত দখল মুক্ত করার জন্য উচ্ছেদ অভিযান চলছে। এই বিষয় নিয়ে রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। প্রতিক্রিয়ায় তিনি বলেন,যেভাবে উচ্ছেদ করছে এটা সম্পূর্ণ অমানবিক। শহরের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা না করে যেভাবে পুর নিগম উচ্ছেদ অভিযান চালাচ্ছে তা অত্যন্ত অমানবিক ও বর্বরোচিত। যাদের উচ্ছেদ করা হয়েছে তারা সকলেই গরিব ও নিম্নবিত্ত পরিবারের সদস্য। দিনমজুরি বা ছোটখাটো ব্যবসার উপর নির্ভর করেই তাঁদের সংসার চলে। এই মানুষগুলোর রুজি-রোজগারের একমাত্র অবলম্বন কেড়ে নেওয়া মানে তাঁদের পরিবারকে চরম অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া। বাম আমলের প্রসঙ্গ টেনে মানিক সরকার বলেন, সেই সময়েও শহরের ফুটপাত পরিষ্কার করার জন্য প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে তখন কোনও রকম জোরজবরদস্তি করা হয়নি। আগে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা হয়েছিল, তাঁদের বোঝানো হয়েছিল এবং বিকল্প ব্যবস্থার দিকেও নজর দেওয়া হয়েছিল বলে তিনি জানান।






    akb tv news 

    08.02.2026

    3/related/default