আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রজ্ঞা ভবনে এক দিবসীয় রাজ্য স্তরীয় প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত।।AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধিঃ

    আগরতলার প্রজ্ঞা ভবনে " She - Box Portal " এর উপর এক দিবসীয় রাজ্য স্তরীয় প্রশিক্ষণ কর্মসূচি বুধবার আয়োজিত করা হয়। উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ দফতরের মন্ত্রী টিঙ্কু রায় ,  ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝরনা দেববর্মা, দফতরের বিশেষ সচিব তপন কুমার দাস সহ অন্যান্যরা। কর্মশালার উদ্বোধন করে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের মন্ত্রী টিংকু রায় তার বক্তব্যে উল্লেখ করেন যে এই কর্মশালায় আলোচিত মুল বিষয় বস্তু হল মহিলাদের অধিকার সংক্রান্ত বিষয়। যে গুলি বর্তমান কেন্দ্রীয় সরকার নতুন ভাবে শ্রম কোড এনে  কর্মক্ষেত্রে পুরুষ কর্মীদের পাশাপাশি মহিলাদেরও সম অধিকার প্রদান করেছে। তা বেতন প্রদান থেকে শুরু করে রাত্রিতে কাজ করা সহ বিভিন্ন আর্থ -সামাজিক নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারই হউক না কেন। যা আগে, শ্রমিকদের সংক্রান্ত যে আইন প্রচলিত ছিল এতে ছিল না। এই কর্মশালায় বক্তব্য রাখেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝরনা দেববর্মা প্রমুখ। 
     


     







    akb tv news 

    18.02.2026

    3/related/default