আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আগরতলাস্থিত বাংলাদেশ সহকারি হাইকমিশনে ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    ২১শে ফেব্রুয়ারী শনিবার অমর একুশে ফেব্রুয়ারি । আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে।২১শে ফেব্রুয়ারি ২০০০ সাল থেকে সারা বিশ্বে পালিত হয়ে আসছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা আন্দোলনের  শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই দিবসটি পালন করা হয়। এই  দিনটি যথাযথ মর্যাদায় শনিবার আগরতলাস্থিত বাংলাদেশ সহকারি হাইকমিশনে পালন করা হয়। এদিন সকালে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধ নামিত করা হয়। আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে বাংলা ভাষার স্বীকৃতি আদায়ের জন্য যেসব বীর সন্তান আত্ম বলিদান করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এর পাশাপাশি এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়৷  উপস্থিত ছিলেন সহকারী হাই কমিশনার হাসান আল বাসার আবুল উলায়ীসহ দূতালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। এ প্রসঙ্গে আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনার সংবাদ মাধ্যমে এদিন অবগত করেন। এদিন তিনি  বাংলাদেশে ১৯৫২ সালের এই দিনটিতে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং ত্রিপুরা এবং বাংলাদেশের বিশেষ করে ভাষাগত যে এক বিরাট মিল রয়েছে সে দিকটি উল্লেখ করে সাড়া ভারতবর্ষে বিভিন্ন ভাষা থাকা সত্ত্বেও যে ভাবে অপূর্ব এক মিল রয়েছে সে দিকটি উল্লেখ করে এই দিবসের স্বার্থকতা কামনা করেন। তিনি জানান এদিন বিকেলে হাইকমিশনে এই আন্তর্জাতিক ভাষা দিবসকে কেন্দ্র করে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।    








    akb tv news 

    21.02.2026

    3/related/default