আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দু’দিনের ইজরায়েল সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    আগাম সূচি অনুসারে বুধবার দু’দিনের ইজরায়েল সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত-  ইজরায়েল দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে তাঁর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই অভিমত বিশেষজ্ঞদের। শুধু তা-ই নয়, নরেন্দ্র মোদির এই সফরে কৌশলগত সম্পর্ক, প্রতিরক্ষা,  কৃষি-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দু’দেশের মউ স্বাক্ষরিত হতে পারে বলে সূত্রের খবর। তবে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ‘কূটনৈতিক ঝঞ্ঝা’ও যে সৃষ্টি হতে পারে তা-ও মেনে নিচ্ছেন কূটনৈতিক মহলের একাংশ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইজরায়েলে পা রাখার আগেই ‘ষড়ভূজ’ জোটের ডাক দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সূত্রের খবর, ‘ষড়ভূজ’ জোটে আরব, আফ্রিকা এবং এশিয়ার আরও কয়েকটি দেশকেও টানতে মরিয়া ইজরায়েলের প্রধানমন্ত্রী।









    akb tv news  

    25.02.2026


    3/related/default