নিজস্ব প্রতিনিধিঃ
বৃহস্পতিবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়াম জেলা সমাজ শিক্ষা আধিকারীক অফিসের
উদ্যোগে "বাল্য বিবাহ মুক্ত ভারত অভিযান" উপলক্ষে জেলা ভিত্তিক সচেতনতা মূলক
কর্মসূচীর আয়োজন করা হয়।প্রসঙ্গত, বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি ও আইনি অপরাধ।
এতে সর্বোচ্চ ২ বছরের কারাদন্ড ও ১ লক্ষ টাকা আর্থিক জরিমানা বা উভয়ই হতে পারে। সেদিকে
লক্ষ্য রেখে সকলকে সচেতন করতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে। তারই অঙ্গ হিসেবে এদিন
এই কর্মসূচির আয়োজন করা হয়।এই অনুষ্ঠানে
উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন
জয়ন্তী দেববর্মা।এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত
সভাধিপতি বিশ্বজিৎ শীল ও সদর মহকুমা শাসক মানিক লাল দাস সহ অন্যান্যরা।
akb tv news
26.02.2026

