নিজস্ব প্রতিনিধিঃ
সম্প্রতি হাওড়া মার্কেট ভেঙ্গে দেওয়া হয়।এই মার্কেট ভাঙ্গার পর রবিবার
সেই জায়গাটি পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার। এদিন মেয়রের সঙ্গে নিগমের কমিশনার
সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। পরিদর্শনে গিয়ে মেয়র জানালেন আগামী এক মাসের
মধ্যেই প্রকৃত লাইসেন্স দোকানদারদের ঘর বানিয়ে দেবে পুর নিগম। এদিন সাংবাদিক মুখোমুখি
হয়ে তিনি জানান, এই যে উচ্ছেদ অভিযান কর্মসূচি চলছে তার মূল কারন হল আগরতলা শহরকে যানজট
মুক্ত রাখা ও পরিস্কার পরিছন্ন রাখা। পাশাপাশি বে-আইনি ভাবে যারা শহরের রাস্তা দখল
করে বা কভার ড্রেনগুলি দখল করে ব্যবসা করছেন বা গাড়ি রাখছেন তাদের বিরুদ্ধে আমাদের
একটা আবেদন ছিল নির্দিষ্ট সময়ের মধ্যে সব কিছু সরিয়ে নেওয়া।সেই মোতাবেক তাদের সঙ্গে
কথা বলেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
akb tv news
08.02.2026

