নিজস্ব প্রতিনিধিঃ
চন্দ্রশেখর তিওয়ারি যিনি চন্দ্রশেখর আজাদ নামেই পরিচিত ছিলেন গোটা দেশে।১৯০৬ সালের ২৩শে জুলাই উত্তর প্রদেশের উন্নাও এর বাদারকা জেলায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি স্বাধীনতা আন্দোলনের সক্রিয় যোদ্ধা ছিলেন। ভারতবর্ষকে স্বাধীনতা এনে দিতে তিনি হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন পরবর্তীতে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন গঠন করেছিলেন।চন্দ্রশেখর আজাদ ১৯৩১ সালের ২৭শে ফেব্রুয়ারি এলাহাবাদে আলফ্রেড পার্কে মারা যান। ব্রিটিশ বাহিনী সেদিন তাকে পার্কে ঘিরে রেখেছিল। তিনি নিজেকে এবং সুখদেব রাজকে রক্ষা করার জন্য আহত হন। এরপর তিনি নিজের শেষ বুলেট দিয়ে নিজেকে গুলি করে হত্যা করেছিলেন। শুক্রবার উনার ৯৬ তম মৃত্যু বার্ষিকী। এই দিনটি যথাযথ মর্যাদায় পালন করে এ আই ডি এস ও, এ আই ডি ওয়াই ও এবং এ আই এম এস এস। এদিন তারা রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে বিপ্লবী চন্দ্রশেখর আজাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
akb tv news
27.02.2026

