নিজস্ব প্রতিনিধিঃ
শুক্রবার আগরতলার প্রজ্ঞা ভবনে “জনগণের সকল শ্রেণীর প্রতি জনপ্রতিনিধিদের
দায়িত্ব ও জবাবদিহিতা’’ বিষয়ক একদিনের সেমিনার-কাম-কর্মশালা অনুষ্ঠিত হয়। আয়োজিত
কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু , মুখ্যমন্ত্রী
ডক্টর মানিক সাহা, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, মেয়র দীপক মজুমদার, রাজ্য
বিধানসভার দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ রাম প্রসাদ
পাল, সাংসদ রাজীব ভট্টাচার্য, ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার ডেপুটি চেয়ারপার্সন
হরিবংশ নারায়ণ সিং ও রাজ্য মন্ত্রীসভার সকল সদস্য-সদস্যারা সহ বিধায়ক-বিধায়িকারা। ত্রিপুরা বিধানসভার উদ্যোগে
অনুষ্ঠিত হয় সেমিনার-কাম-কর্মশালা। গণতন্ত্রের মূল ভিত্তি শক্তিশালী করতে এবং সকল শ্রেণির
মানুষের প্রতি জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা নিশ্চিত করতেই এই উদ্যোগ বলে জানা গেছে।প্রদীপ
প্রজ্বলন করে সেমিনার-কাম-কর্মশালার সূচনা করেন রাজ্যপাল সহ উপস্থিত অথিতিরা।অনুষ্ঠানে
আগরতলা পুর নিগমের সকল কর্পোরেটররাও উপস্থিত ছিলেন।
akb tv news
27.02.2026

