আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজধানীতে দিন দুপুরে দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    রাজধানীতে দিন দুপুরে দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। ক্রেতা  সেজে এক দোকানে এসে মালিকের গলায় থাকা সোনার চেইন ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটে রামনগর ৬ নম্বর রোড-এর ২ নম্বর ক্রসিং এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, দুই যুবক একটি বাইক নিয়ে এলাকায় আসে। তাদের মধ্যে একজন বাইকে অপেক্ষা করছিল, অপর যুবকটি দোকানে ঢুকে সাধারণ ক্রেতার মত আচরণ করে। কিছু সামগ্রী দেখার ও কেনার কথা বলে দোকান মালিককে ব্যস্ত রাখে সে। সুযোগ বুঝে আচমকাই মালিকের গলায় থাকা সোনার চেইন টেনে নিয়ে দ্রুত দোকান থেকে বেরিয়ে যায়। বাইরে আগে থেকেই প্রস্তুত থাকা সঙ্গীর বাইকে চেপে মুহূর্তের মধ্যে এলাকা ছেড়ে পালিয়ে যায় তারা। ঘটনার পুরো দৃশ্য দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা শুরু করেছে।








    akb tv news 

    22.02.2026

     


    3/related/default