আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পশ্চিমবঙ্গ সহ চার রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশনll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    রবিবার নয়াদিল্লীতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গ , তামিলনাড়ু , অসম, কেরল, পুদুচেরির বিধানসভার নির্বাচনের দিনক্ষনের ঘোষণা করেন। এর সাথে গুজরাট, গোয়া, ত্রিপুরা, নাগাল্যান্ডের এবং কর্নাটক ও মহারাষ্ট্রের উপনির্বাচনের দিনক্ষনও ঘোষণা করেন তিনি। তিনি জানান দুই দফায় অর্থাৎ ২৩ ও ২৯ এপ্রিল ভোটদান হবে বাংলায়। গণনা হবে আগামী ৪ঠা মে। তামিলনাড়ুতে এক দফায় হবে ভোট। ২৩শে এপ্রিল ভোটদান। গণনা হবে ৪ঠা মে। নির্বাচন কমিশনের পরিসংখ্যান মোতাবেক, পশ্চিমবঙ্গে আপাতত ৬ কোটি ৪৪ লক্ষ ভোটার রয়েছেন। পুরুষ ৩ কোটি ২৮ লক্ষ। মহিলা ৩ কোটি ১৬ লক্ষ। তৃতীয় লিঙ্গের ১,১৫২ জন। কমিশন জানিয়েছে, ৫ রাজ্যে প্রায় ১৫ লক্ষ ভোটকর্মী নিয়োগ করা হবে। নিরাপত্তা কর্মী নিয়জিত প্রায় সাড়ে আট লক্ষ। প্রায় ৪৯ হাজার মাইক্রো অবজার্ভার, ১,৪৪৪ জন অবজ়ার্ভার, ৪০ হাজার গণনা কর্মী, ২১ হাজার সেক্টর অফিসার এবং গণনার জন্য ১৫ হাজার মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হচ্ছে। রবিবার সাংবাদিক বৈঠকে কমিশন জানিয়েছে, গুজরাট, গোয়া, ত্রিপুরা, নাগাল্যান্ডের একটি করে আসনে এবং কর্নাটক ও মহারাষ্ট্রের দু’টি আসনে উপনির্বাচন রয়েছে। গোয়া, কর্নাটক, নাগাল্যান্ড এবং ত্রিপুরায় উপনির্বাচন হবে ৯ই এপ্রিল। গুজরাট এবং মহারাষ্ট্রে উপনির্বাচন হবে ২৩ শে এপ্রিল। আট আসনেরই ভোট গণনা হবে ৪ঠা মে। এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার জানান, এসআইআর প্রক্রিয়ায় বিচারাধীনরা ভোটার তালিকায় যুক্ত হবেন। মামলা নিষ্পত্তির পর ধাপে দাপে অতিরিক্ত তালিকায় প্রকাশ করা হবে। তবে ভোটের আগে পশ্চিমবঙ্গে ৬০ লক্ষ মামলা কি নিষ্পত্তি হবে, তা স্পষ্ট নয়। সাংবাদিক বৈঠকে কমিশন জানিয়েছে, পাঁচ রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে এবারের বিধানসভা ভোটে মোট ১৭ কোটি ৪০ লক্ষ ভোটার। সব মিলিয়ে ৮২৪টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার বলেন, "কোনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না। অবৈধ কারও নাম থাকবে না। আমি বিএলওদের ধন্যবাদ জানাচ্ছি।










    akb tv news 

    15.03.2026

    3/related/default