আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পবিত্র রমজান উপলক্ষ্যে ইফতার অনুষ্ঠানে মেয়র ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    পবিত্র রমজান উপলক্ষে রামনগর বিধান সভার অন্তর্গত রামনগর চার নং জামে মসজিদে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এই উপলক্ষে সেখানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা এলাকার বিধায়ক দীপক মজুমদার সহ বিশিষ্ট জনরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র তাঁর বক্তব্যে ইদের আগাম শুভেচ্ছা জানিয়ে বলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যাতে আমরা সবাই একসাথে থাকি সে চেষ্টা করে যেতে হবে। কেননা অনেকে চেষ্টা করেন এই একসাথে থাকাটা যাতে আমরা না করতে পারি। তিনি বলেন যে কোন অনুষ্ঠানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে থাকাটা হল আমাদের পরম্পরা। আর তা আমাদের অটুট রাখতে হবে। 









    akb tv news 

    15.03.2026

    3/related/default