আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কেরলের গুরুত্বপূর্ণ কয়েকটি জেলায় দু’দফায় ঝটিকা সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    ৯ই এপ্রিল বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেরলে প্রচারের শেষ পর্বে সর্বশক্তি নিয়ে ঝাঁপাতে চলেছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং একাধিক শীর্ষ নেতা ও মুখ্যমন্ত্রীকে নামিয়ে রাজ্যে জোরদার প্রচারের কৌশল নিয়েছে গেরুয়া শিবির। দলীয় সূত্রের খবর, প্রধানমন্ত্রী মোদি কেরলের গুরুত্বপূর্ণ কয়েকটি জেলায় দু’দফায় ঝটিকা সফর করবেন। সেখানে তিনি জনসভা করবেন এবং দলীয় কর্মী-সমর্থকদের উজ্জীবিত করার চেষ্টা করবেন। সাম্প্রতিক নির্বাচনী সাফল্য থেকে কেরলে নতুন করে উৎসাহ পাচ্ছে বিজেপি। কেরলের রাজনীতিতে যেখানে এতদিন দলটি প্রান্তিক অবস্থানে ছিল, সেখানে এই সাফল্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে কেরলে বিজেপির সামনে বড় চ্যালেঞ্জও রয়েছে। রাজ্যের জনসংখ্যার একটি বড় অংশ সংখ্যালঘু সম্প্রদায়ের, যেখানে মুসলিম ও খ্রিস্টান মিলিয়ে প্রায় ৪২ শতাংশ। ফলে এই ভোটব্যাঙ্কে প্রভাব বিস্তার এবং বিভিন্ন সম্প্রদায়ের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ বাড়ানো বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।











    akb tv news 

    20.03.2026

    3/related/default