আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    উত্তরপ্রদেশে আধ্যাত্মিক সফরে গেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    উত্তরপ্রদেশে আধ্যাত্মিক সফরে গেলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই সফরে অযোধ্যা, মথুরা, বৃন্দাবনের মত তীর্থস্থান পরিদর্শনের পাশাপাশি তিনি গেলেন জনপ্রিয় প্রেমানন্দ মহারাজের আশ্রমে। শুক্রবার বৃন্দাবনের রাধা কেলি কুঞ্জ আশ্রমে প্রেমানন্দ মহারাজের আশীর্বাদ নেওয়ার পাশাপাশি আধ্যাত্মিক বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয় তাঁদের মধ্যে। রাষ্ট্রপতির ৩ দিনের এই উত্তরপ্রদেশ সফরে শুক্রবার কড়া নিরাপত্তার মধ্যে রাধা কেলি কুঞ্জ আশ্রমে পৌঁছন দ্রৌপদী মুর্মু। সেখানে প্রেমানন্দজির শিষ্য ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা তাঁকে অভ্যর্থনা জানান। এরপর মহারাজের সঙ্গে সাক্ষাৎ করে আধ্যাত্মিকতা, সামাজিক সম্প্রীতি ও মানুষের কল্যাণে আস্থার ভূমিকা নিয়ে দীর্ঘ আলোচনা হয় তাঁদের। এরপর বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান ও জনসেবা মূলক কর্মসূচিতে যোগ দেন রাষ্ট্রপতি ।










    akb tv news 

    20.03.2026

    • নবীনতর

      উত্তরপ্রদেশে আধ্যাত্মিক সফরে গেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুll AKB TV News

    3/related/default