নিজস্ব প্রতিনিধিঃ
মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে বড় ধাক্কা খেল সাধারণ মানুষ। রান্নার
গ্যাসের দামে এক লাফে ৬০ টাকা পর্যন্ত বৃদ্ধি করল তেল বিপণন সংস্থাগুলি। নতুন দামে
আগামী ৭ই মার্চ থেকে ১৪ কেজির ঘরোয়া
এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়ায় ৯৩৯ টাকা। আগে যেখানে এই সিলিন্ডার পাওয়া যেত ৮৭৯ টাকায়,
সেখানে নতুন দামে গ্যাস কিনতে গিয়ে বাড়তি খরচ পড়বে গ্রাহকদের। শুধু ঘরোয়া
গ্যাসই নয়, বেড়েছে বাণিজ্যিক সিলিন্ডারের দামও। ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি
সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে ১১৪ টাকা ৫০ পয়সা। সংশোধিত দামে একটি বাণিজ্যিক
সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১৯৯৯ টাকা। এই সিলিন্ডার মূলত হোটেল, রেস্তরাঁ ও
বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়।
akb tv news
07.03.2026

