আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ত্রিপুরায় যত বিশ্ববিদ্যালয় হবে বাইরে থেকে তত লোক আসবে ll মুখ্যমন্ত্রী ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি 

    হেলথ বা স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় নিয়ে শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা প্রতিক্রিয়া ব্যক্ত করেন।এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়ায় তিনি বলেন, সিকিম একদম ছোট রাজ্য। আমি দেখেছি এই রাজ্যে মোট ২৩টি বিশ্ব বিদ্যালয় আছে। সিকিমের জনসংখ্যা আগে ৫ লক্ষ ছিল। তা বেড়ে এখন সাত বা আট লক্ষ হয়েছে। আর আমাদের ত্রিপুরার জনসংখ্যা প্রায় ৪২ লক্ষ হবে।গোটা উত্তর-পূর্বাঞ্চলে পার ক্যাপিটাল ইনকামে সিকিম এখন প্রথম পর্যায়ে আছে। সেক্ষেত্রে ত্রিপুরায় যত বিশ্ববিদ্যালয় হবে বাইরে থেকে তত লোক আসবে। তবে ইউ জি সি’র অনুমোদন না থাকলে এই রাজ্যে বিশ্ব বিদ্যালয় করা হবে না। যখন বিশ্ব বিদ্যালয় গড়ার প্রয়োজন হবে, তখনি আমরা সিলেক্ট কমিটিকে পাঠাব। বিরোধীরা তা নিয়ে সবসময় কিছু না কিছু বলতে থাকেই বলে তিনি জানান।









    akb tv news 

    21.03.2026

    • নবীনতর

      ত্রিপুরায় যত বিশ্ববিদ্যালয় হবে বাইরে থেকে তত লোক আসবে ll মুখ্যমন্ত্রী ll AKB TV News

    3/related/default