আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দশমীর মধ্য দিয়ে সম্পন্ন হল বাসন্তী পূজা ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    বাসন্তী পূজার বিজয়া দশমী দশমীতে একে অপরকে সিঁদুর বরনে মাতলেন মহিলারা। শনিবার বাসন্তী পূজার বিজয়া দশমী। আনন্দ-উচ্ছ্বাসের মাঝেও বিদায়ের বিষণ্ণতায় মণ্ডপে মণ্ডপে ধরা পড়েছে আবেগঘন পরিবেশ। এদিন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পূজা মণ্ডপে দেবীর বরণে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ঐতিহ্যবাহী আগরতলা দুর্গাবাড়ি সহ আগরতলার বিভিন্ন পুজা মন্ডপে ও সকাল থেকে দশমী উপলক্ষে প্রথাগত রীতি নীতি উপাচার পালনের চিত্র সামনে আসে। পূজার সকল আচার-অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর শুরু হয় দেবীর বরণ পর্ব। পাশাপাশি, বিবাহিত নারীদের অংশগ্রহণে একে অপরের মধ্যে অনুষ্ঠিত হয় সিঁদুর বরণ, যা এই উৎসবের অন্যতম আকর্ষণ । এই আনন্দ ও আবেগের মেলবন্ধনে হাসিমুখে দেবী বাসন্তীকে বিদায় জানিয়ে ভক্তরা মায়ের কাছে শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন এবং একে অপরকে সিঁদুর বরনের মধ্য দিয়ে সুখ সমৃদ্ধি শান্তি কামনা করেন। 










    akb tv news 

    28.03.2026

    3/related/default