নিজস্ব প্রতিনিধিঃ
চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে বাসন্তী পূজা উপলক্ষে আগরতলার দুর্গা
বাড়িতে প্রতিবার দেবী দুর্গার মহিষাসুরমর্দিনী রূপে আরাধনা করা হয়। এবছরও এর ব্যতিক্রম
হয়নি। শুক্রবার সকালে দুর্গা বাড়ি প্রাঙ্গণে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়।এদিন বিশেষ
নবমী বিহিত পূজা, হোম ও যজ্ঞের আয়োজন করা হয়। সকাল থেকেই ভক্তরা পূজায় অংশ নিতে
দুর্গা বাড়িতে উপস্থিত হন। সকালে সন্ধিপূজার পর শুরু হয় নবমী পূজার মূল আচার।পুরোহিতের
মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পূজার সূচনা হয়। পরে ‘ওঁ জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী
কপালিনী, দুর্গা শিমা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমোস্তুতে’এবং ‘ওঁ হ্রীঁ দুর্গায়ৈ
নমঃ’মন্ত্র উচ্চারণ করে
ভক্তরা দেবীর চরণে অঞ্জলি নিবেদন করেন।ধর্মীয় উৎসাহ ও ভক্তিভাবের মধ্য দিয়ে দিনটি
পালন করা হয়।আগামীকাল দশমী। অর্থাৎ মায়ের বিদায়ের পালা। মা চলে যাবে তার গন্তব্যস্হলে।
akb tv news
27.03.2026

