নিজস্ব প্রতিনিধি,
রাজ্যের জনগণের কাছে বিচার চাইলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন! বিধানসভা অধিবেশনে পেশ করা তিনটি বেসরকারি ইউনিভার্সিটি বিল রাজ্যের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকারের মধ্যে ঠেলে দেবে, এই অভিযোগ কংগ্রেস বিধায়কের। এই ইস্যুতে শুক্রবার বাম ও কংগ্রেস বিধায়করা বিধানসভায় বিক্ষোভ দেখান এবং ওয়াকআউট করেন। এরফলে ব্যাহত হয় অধিবেশনের কাজ কর্ম l
akb tv news
20.03.2026

