নিজস্ব প্রতিনিধি,
সাংবাদিক নন্দন চক্রবর্তীর মৃত্যুর মামলায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত গাড়ি চালক নকুল দেবনাথকে (৪০) । তার বাড়ি বিলোনিয়া থানার পশ্চিম পাইখোলা এলাকায়। শুক্রবার মনপাথর ফাঁড়ির পুলিশ তাকে গ্রেফতার করেছে। প্রসঙ্গত, গত মঙ্গলবার গভীর রাতে স্কুটি দুর্ঘটনায় মৃত্যু হয় সাংবাদিক নন্দন চক্রবর্তীর। তিনি স্যন্দন পত্রিকায় কর্মরত ছিলেন l ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে শান্তির বাজার মহকুমার রাজাপুর এলাকায় । বুধবার ভোরে স্থানীয়রা তাঁর মৃতদেহ রাস্তায় দেখতে পেয়ে থানায় খবর দেয় l খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়ে দেয় l ঘটনার তদন্ত করছে পুলিশ l
akb tv news
20.03.2026

