আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজ্যে পর্যটন বিকাশে মন্ত্রী সুশান্ত চৌধুরীর ভূমিকার প্রশংসা করলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মনll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    রবিবার অমরপুর ছবিমুড়ায় মহারাজা অমর মানিক্যের আবক্ষ মূর্তি উন্মোচন করেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। পাশাপাশি রাজ্যে পর্যটন বিকাশে মন্ত্রী সুশান্ত চৌধুরীর ভূমিকার প্রশংসা করলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তিনি বলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর তত্বাবধানে রাজ্যে পর্যটনের অনেক পরিকাঠামোর উন্নয়ন হচ্ছে । তিনি এদিন পরিষ্কার ভাষায় বলেন সামনেই নির্বাচন । কিন্তু তিনি পর্যটন মন্ত্রীর কার্যকলাপের কোন সমালোচনা করবেন না। কেননা তিনি অনেক ভাল কাজ করে চলেছেন। মাতাবাড়ি , অমরপুর , জম্পুই প্রত্যেকটি ক্ষেত্রে ভাল কাজ হয়েছে। ভাল কাজ করা হচ্ছে। এটা কমিউনিস্টদের অপপ্রচার যা অনেক বছর ধরে করা হচ্ছে। যারা আমাদের অতীত , আমাদের পূর্ব পুরুষ তাদের কথা প্রচারের আলোতে না এনে শুধু অপ্রপ্রচার করে যাচ্ছে। তিনি বলেন ভাল কাজ হচ্ছে, আরও করা প্রয়োজন এবং এ ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করা প্রয়োজন । তিনি বলেন পর্যটন দফতরে যুবা মন্ত্রী থাকায় নতুন নতুন ধারনা এনে  বিভিন্ন প্রতিকূলতা থাকা সত্ত্বেও রাজ্যের পর্যটনকে উন্নত করে চলেছেন। পর্যটনে রাজ্যে খুবই রসদ রয়েছে। যা উন্নত হলে সাধারন মানুষেরও খুবই লাভ হবে। 









    akb tv news 

    15.03.2026

    3/related/default