আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ২৪টি বিআইএস অ্যাম্বুলেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    রবিবার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা আগরতলার এস.পি. মুখার্জি লেনের এইচ সি এম বাংলো প্রাঙ্গণে পতাকা উত্তোলন করে ২৪টি বিআইএস অ্যাম্বুলেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন । এই অ্যাম্বুলেন্সগুলি উদ্বোধন করে মুখ্যমন্ত্রী জানান যে এই গুলিতে যারা থাকবে তাদের যথোচিত প্রশিক্ষণ দিতে হবে। বিশেষ করে শ্বাস প্রশ্বাস এবং রক্ত সঞ্চালনের ক্ষেত্রে তাদের বিশেষ ভাবে প্রশিক্ষণ দিতে হবে। তিনি জানান এ এল এস এবং বি এল এস এ যা যা থাকে সব বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। ১০২ নম্বরে ফোন করলে এই গাড়ি গুলো যে যে জায়গায়ই থাকুক না কেন চলে আসবে বলে জানান তিনি। এতে রাজ্য সরকারের প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা খরচ হয়েছে বলে জানান তিনি। 









    akb tv news 

    15.03.2026

    3/related/default