নিজস্ব প্রতিনিধিঃ
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের
রাজ্যপাল হিসেবে শপথ নিলেন আর এন রবি।বাংলার ২২তম রাজ্যপাল হিসাবে শপথ নেন তিনি। অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন বিধানসভার অধ্যক্ষ
বিমান বন্দ্যোপাধ্যায় ও বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুও।লোকভবনে শপথ নিলেন নতুন রাজ্যপাল আর এন রবি। তাঁকে শপথ পাঠ করালেন
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। তবে বিরোধী দলনেতার অনুষ্ঠানে না
থাকা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
akb tv news
12.03.2026

