নিজস্ব প্রতিনিধিঃ
পৃথিবীর সর্ববৃহৎ জনসংখ্যার দেশ হল ভারতবর্ষ। মধ্যপ্রাচ্যে শুরু হওয়ার
সঙ্গে সঙ্গে সম্প্রতি কেন রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি হল তার বিরুদ্ধে বুধবার রাজধানির
বটতলা এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে এসইউসিআই।তারা প্রশ্ন তুলে এত বড় দেশে ছয় মাসের
জন্য কেন মজুদ নেই গ্যাস। পাশাপাশি দাবি তুলে,মূল্যবৃদ্ধিতে জর্জরিত জনগণের উপর গ্যাসের
বর্ধিত মূল্য চাপানো মানছি না। এর পাশাপাশি CNG, PNG ত্রিপুরার প্রাকৃতিক গ্যাস, এই
গ্যাসের দাম বাড়ল কেন জবাব দাও। তাই অবিলম্বে CNG, PNG ও সিলিন্ডার গ্যাসের বর্ধিত
মূল্য প্রত্যাহার করতে হবে। পাশাপাশি রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে
তীব্র গণ আন্দোলন গড়ে তুলার আহ্বান জানান এসইউসিআই।
akb tv news
11.03.2026

